ঢাকা : কক্সবাজারের হিমছড়ি সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান।
জানা যায়, মরদেহ উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের সন্তান। নিখোঁজ অন্য দুই শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদের বাড়ি বগুড়ায়।
বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন এই তিন শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগের ছাত্র। সকালে হিমছড়ি বিচে নেমে নিখোঁজ হয়েছেন তারা।
কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে ঘটনার বিস্তারিত জানানো হবে।
বিষয়টি নিয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, সোমবার রাতে প্রথম বর্ষের চারজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তারা নিজ উদ্যোগে সেখানে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যরা এখনও নিখোঁজ রয়েছেন।
পিএস


























original1787417799-20260822173831.jpg)












