বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজে ঐক্য ও সৌহার্দ্য সৃষ্টি করে।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং পুলিশ সদস্যদের মানসিক শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি খেলাধুলা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসের সেতুবন্ধন তৈরি করে।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় রুপাতলিস্থ পুলিশ লাইন্স মাঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত পুলিশ কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এবং বরিশাল বিভাগীয় আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধ দমন বা আইনশৃঙ্খলা রক্ষা নয় সমাজকে সুস্থ রাখতেও আমাদের কাজ করতে হয়। খেলাধুলা মানুষের ভেতরের ইতিবাচক শক্তিকে জাগিয়ে তোলে, দলগত চেতনা বৃদ্ধি করে এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে। পুলিশ কমিশনার কাপ ও আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট আমাদের সেই লক্ষ্য পূরণের একটি বড় পদক্ষেপ।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন,উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএসবি মো. অপু সরোয়ার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি আবুল কালাম আজাদ, বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও দর্শকরা।
ডিসি উত্তর সুশান্ত সরকার, পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এই টুর্নামেন্টে ৪০টি দল পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে কমিশনার কাপ ফুটবলে অংশ নিয়েছে। পাশাপাশি বিভাগীয় আন্তঃইউনিট টুর্নামেন্টে বিভাগীয় পুলিশের বিভিন্ন ইউনিট থেকে মোট ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রথম ম্যাচে বাটাজোর ফুটবল ক্লাব ও মোস্তফা ফুটবল একাডেমি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে মোস্তফা ফুটবল একাডেমি ৪-২ গোলে জয় ছিনিয়ে নেয়। দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ভোলা জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে চমকপ্রদ জয় অর্জন করে।
এআর
-20260525165652.jpg)

-20260525152522.jpg)




































