ছবি: প্রতীকী
নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রেমিকের নানার বাড়ি থেকে সায়মা ইসলাম (১৭) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক আরাব বিল্লাহকে (১৯) আটক করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কবির মাস্টার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সায়মা ইসলাম সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুহুরী বাড়ির প্রবাসী জিয়াউল হকের মেয়ে। তিনি নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
অপরদিকে, প্রেমিক আরাব কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে সায়মার পরিবার তাঁর বিয়ে ঠিক করার চেষ্টা করে। তখন পরিবারের সদস্যরা সায়মা ও আরাবের প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন। এ নিয়ে মা পারভীন আক্তার মেয়েকে বকাঝকা ও মারধর করেন বলে জানা গেছে। এরপর গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন সায়মা।
শনিবার দুপুরে প্রেমিক আরাবের নানার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক আরাব বিল্লাহকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দুই মাস আগে তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। হয়তো সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্টেই সায়মা আত্মহত্যা করেছে।’
ওসি আরও জানান, ‘এটি আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসএইচ
-6a3eedd61a907-20260626233252.jpg)




























-6a397791a3645-20260622190839.jpg)









