• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৬, ২০২৬, ০৯:৫৮ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির কারণে ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমে আসায় স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। আর আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

এর আগে গত বুধবার (২৪ জুন) স্বর্ণের দাম ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।

সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্বর্ণের দাম এখন ৪ হাজার ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। সাম্প্রতিক দরপতনের পর বাজারে বিনিয়োগকারীদের এখনও আস্থা নেই।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩৩ ডলার,  প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬২২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ২১৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এম

Link copied!