• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৬, ১০:০৩ এএম
নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

মৃদু শৈত্য প্রবাহ আর হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। সেই সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাস বইছে এ অঞ্চলে। জেলার তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

গত ৪ দিন ধরে সূর্যের দেখা মিলেনি এই জেলায়। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন চরম বেকায়দায় পড়েছে। তারা কাজে বের হতে না পেরে নিদারুন কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের মানুষজন খেড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা করছেন। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলায় শীতজনিত রোগের প্রার্দুভাব বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু  ও বয়স্করা।

ডোমার উপজেলার মেলাপাঙ্গা গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান কনকনে ঠান্ডার কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।  ঘন কুয়াশায় বোরো বীজ তলা সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।  

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে জেলার এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে তিনি জানান।

এম

Wordbridge School
Link copied!