• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মানুষের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে: জামায়াত আমির


সিলেট প্রতিনিধি  ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:৫১ পিএম
মানুষের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে: জামায়াত আমির

ছবি : প্রতিনিধি

সিলেট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশ মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। সরকারি দলের দায়িত্বশীলদের কিছু কথাবার্তা এমন পরিস্থিতির কারণ। এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন।

জামায়াত আমির বলেন, সরকারের ভালো কাজে অবশ্যই পাশে থাকবে বিরোধীদল। তবে জনগণ ও আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কিছু হলে ছাড় দেওয়া হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ ভালো থাকার জন্য সরকারি দল,বিরোধী দল ও নির্দলীয় যারা আছেন সবাইকে কাজ করতে হবে। কারণ দেশ ও সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকব। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকার যেন এদিকে যথাযথ মনোযোগ দেন।

নির্বাচনের পর নতুন সরকারের অধীনে দেশ কেমন চলছে? এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অবস্থা ভালো নেই। এর জন্য সরকার দলের কিছু দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ের কেউ কেউ কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে অস্থির করে তুলছে এবং সমাজকে উসকে দিচ্ছে। এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালো থাকবে কিভাবে, এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।

পিএস

Wordbridge School
Link copied!