• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোগী সেজে হাসপাতালে এমপি জাহান্দারের হঠাৎ পরিদর্শন


মাদারীপুর প্রতিনিধি মার্চ ৪, ২০২৬, ০৭:১০ পিএম
রোগী সেজে হাসপাতালে এমপি জাহান্দারের হঠাৎ পরিদর্শন

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগী সেজে আকস্মিক পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান মিয়া। বুধবার সকালে পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

সকালে সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান তিনি। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে চিকিৎসকের উপস্থিতি, রোগীদের সেবাপ্রাপ্তি এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিক আছে কি না, সে বিষয়ে খোঁজ নেন।

জরুরি বিভাগ পরিদর্শন করে রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান কেমন, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জানতে চান।

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি হঠাৎ এ পরিদর্শনে এসেছেন, যাতে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

পরিদর্শন শেষে তিনি সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!