ছবি : প্রতিনিধি
লালমনিরহাট: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, “বর্তমানে যে জ্বালানি সংকট চলছে, তা কাটিয়ে উঠতে আমরা একটি বহুমুখী কর্মকৌশল গ্রহণ করেছি।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে স্থানীয় উদ্যোক্তা ও সরকারি কর্মকর্তাদের নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, এখন কেবল নির্দিষ্ট কোনো উৎসের ওপর নির্ভর না করে উত্তর আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিভিন্ন বিকল্প সূত্র থেকে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।”
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। ইতোমধ্যে এর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ থাকা সত্ত্বেও আমরা অত্যন্ত সতর্ক আছি, যাতে শিল্প কারখানা এবং গৃহস্থালিতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে।”
তিনি বলেন, “অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে ঋণের সংস্কৃতির কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো ধসে পড়েছে। যার ফলে কর্মসংস্থান সৃষ্টি না হয়ে বেকারত্ব বেড়েছে। বর্তমান সরকার সেই অচলাবস্থা ভেঙে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করছে, যেখানে সুলভ মূল্যে জ্বালানি প্রাপ্তি হবে প্রধান চালিকাশক্তি।”
পিএস

























-6a397791a3645-20260622190839.jpg)













