ফাইল ছবি
নোয়াখালীর সেনবাগে নেশার টাকা না পেয়ে মাশরাফি নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রকে দলবদ্ধভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মারধর শেষে হামলার ভিডিওটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বর্তমানে এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নির্যাতনের শিকার মাশরাফি ছিলোনীয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে উত্তর গোরকাটা গ্রামের নাদু মিয়া বাড়ির সৌদিপ্রবাসী নুরুল আজমের ছেলে।
মাশরাফির খালাতো ভাই ইয়াকুব হোসেন বাবু জানান, গতকাল সন্ধ্যায় মাশরাফি প্রাইভেট পড়া শেষ করে নিজ গ্রাম উত্তর গোরকাটার উদ্দেশ্যে রওনা হয়। পথে কাদরা ফরিদ মেম্বার বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছালে একদল বখাটে কিশোর গ্যাং তার পথরোধ করে নেশার জন্য টাকা দাবি করে। মাশরাফি টাকা দিতে অস্বীকৃতি জানালে বখাটেরা অতর্কিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দলবদ্ধভাবে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। লোকলজ্জার ভয়ে আহত মাশরাফি প্রথমে পরিবারকে সড়ক দুর্ঘটনার কথা জানালেও, পরবর্তীতে বখাটেদের ছড়িয়ে দেওয়া নির্মম নির্যাতনের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা আসল সত্য জানতে পারেন।
জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের দুই-তিনজনের বাড়ি কাদরা ফরিদ মেম্বার বাড়িতে এবং বাকিরা আশপাশের এলাকার বাসিন্দা।
এই চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনায় সেনবাগ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকার।
এসএইচ

























-6a397791a3645-20260622190839.jpg)













-6a32f19d55b2f-20260617232139.jpg)