• ঢাকা
  • সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু


রাজশাহী প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৬, ০১:৪২ পিএম
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজশাহী: হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে ভর্তি আছে ১৩৮ শিশু।

সোমবার (৬ এপ্রিল) সকালে রামেকের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত রামেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। এছাড়া, হামের উপসর্গ নিয়েয়ে ভর্তি হয়েছে ২০ শিশু। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ শিশু। বর্তমানে রামেক হাসপাতালে নতুন ও পুরোনো মিলিয়ে হামে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা ১৩৮ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৪২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানান ডা. শঙ্কর কে বিশ্বাস।

রামেকের মিডিয়া মুখপাত্র বলেন, রোববার থেকে এই হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আগের থেকে বেশি ছিল। রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!