ফরিদপুরের সালথায় দীর্ঘ ১৫ বছর পর ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
জানা যায়, চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৯টি ঘোড়া।
স্থানীয় উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় আশেপাশের গ্রাম ও উপজেলা থেকে লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন।
প্রথম স্থান অধিকার করে মোঃ জসিম মোল্লার ঘোড়া নং ৭। দ্বিতীয় স্থান অর্জন করেন নুরুল ইসলামের ঘোড়া নং ৮। তৃতীয় স্থান লাভ করে অন্য একটি ঘোড়া। বিজয়ীদের জন্য প্রথমে ২৬ ইঞ্চি LED টিভি, দ্বিতীয় স্থানে ৮,০০০ টাকা এবং তৃতীয় স্থানে ৬,০০০ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।
ঘোড়া মালিক জসিম মোল্লা বলেন, দীর্ঘদিন পর অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। নুরুল ইসলাম মাতুব্বর বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, স্থানীয় নেতা বাবু ফকির, যুবদলের নেতা মোঃ জসিম মোল্লা, মনির কাজীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এই প্রতিযোগিতা ফিরে আসায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আয়োজকরাও ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেছেন।
এম







































