• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদারীপুরে ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু


মাদারীপুর প্রতিনিধি এপ্রিল ৯, ২০২৬, ০৫:১৫ পিএম
মাদারীপুরে ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ছবি : প্রতিনিধি

মাদারীপুর: ঘুড়ি ওড়াতে গিয়ে মাদারীপুরের কালকিনিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মো. রবিউল সরদার-(১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল সরদার কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের খোকন সরদারের ছেলে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে ওই শিক্ষার্থী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবার।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, নিহত রবিউল সরদার কয়েকজন বন্ধুর সাথে বুধবার বিকেলে তাদের বাড়ির পাসের একটি বাসার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। এ সময় অসাবধানতার কারণে ছাদের উপরে থাকা বিদ্যুতের তারে পৃষ্ট হয় রবিউল। 
গুরুতর অবস্থায় শিশুকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিউলকে রাতে পাঠানো হয় রাজধানী ঢাকার একটি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় সে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, ‘বিদ্যুৎপৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পিএস

Link copied!