• ঢাকা
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার তেল নিতে পাম্পে শিশুদের চার্জার মোটরসাইকেল


কুড়িগ্রাম প্রতিনিধি  এপ্রিল ১০, ২০২৬, ০৭:২০ পিএম
এবার তেল নিতে পাম্পে শিশুদের চার্জার মোটরসাইকেল

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: মোটরসাইকেলের ট্যাংকি, স্যালো মেশিনের ইঞ্জিনের পর এবার পাম্প থেকে তেল সংগ্রহের জন্য লাইনে দেখা গেল শিশুদের চার্জার মোটরসাইকেল। ঘটনাটি কুড়িগ্রামের ফুলবাড়ীতে।

শনিবার সকালে স্বপন ট্রেডার্স নামে পেট্রোল পাম্পে তেল দেওয়ার কথা রয়েছে। এজন্য তেল সংগ্রহ করতে আগেভাগেই সিরিয়াল ধরে রাখতে শুক্রবার জুম্মার নামাজের পরে শিশুদের চার্জার ছোট্ট মোটরসাইকেল লাইনে বসিয়ে রাখতে দেখা যায়। এমন ব্যতিক্রম দৃশ্য দেখে কৌতূহলী হয়ে পড়েন পথচারী ও এলাকাবাসী। তেল সংগ্রহের দীর্ঘ লাইনে এমন ব্যতিক্রমী দৃশ্য এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় অপেক্ষা এড়াতে আগেই সিরিয়াল নিশ্চিত করতে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বাচ্চাদের চার্জার ছোট মোটরসাইকেল সিরিয়াল রাখা বাইকার নুর ইসলাম জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিরিয়ালে তেল সংগ্রহের জন্য আপাতত ছোট বাচ্চাদের চার্জার মোটরসাইকেল সিরিয়ালে রেখেছি।  তেল সংগ্রহের সময় সেটি পরিবর্তন করে  আমার মোটরসাইকেলে তেল সংগ্রহ করবো। 

এ বিষয়ে  স্বপন ট্রেডার্স এর স্বত্বাধিকারী শাহাদত হোসেন স্বপন কোন মন্তব্য করতে রাজী হয়নি।

পিএস

Link copied!