• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লেবাননে ইসলায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০২৬, ০৮:০০ পিএম
লেবাননে ইসলায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননস্থ বাংলাদেশি দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় বাংলাদেশি মিস দিপালী নামে ওই নারী নিহত হন।

নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাস জানায়, দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে।

পিএস

প্রবাসে বাংলা বিভাগের আরো খবর

Link copied!