• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনৈতিক সুবিধা না দেওয়ায় ব্যবসায়ীর রড লুট, গ্যারেজ ভাঙচুর 


লক্ষ্মীপুর প্রতিনিধি এপ্রিল ১৯, ২০২৬, ০১:১৯ পিএম
অনৈতিক সুবিধা না দেওয়ায় ব্যবসায়ীর রড লুট, গ্যারেজ ভাঙচুর 

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অনৈতিক সুবিধা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোটারিয়ান মো. সিদ্দিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘুলি সড়কস্থ এলাকায় এ ঘটনা ঘটে। বাদী সিদ্দিক বিল্ডিং বিলাস এস এস মেটাল এন্ড থাই এলুমিনিয়ামের স্বত্ত্বাধীকারী ও লক্ষ্মীপুর রোটারি ক্লাবের সদস্য। 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সিদ্দিক কয়েক ধাপে মান্দারী-দিঘুলী সড়কস্থ এলাকায় প্রায় ৮ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে একটি গ্যারেজ ছিল এবং একই স্থানে নতুন করে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে দাবি করা অনৈতিক সুবিধা না পেয়ে একটি চক্র রাতের আধারে সেখানে ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা নির্মাণাধীন ভবনের রড লুট করে নিয়ে যায় এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী পাশ্ববর্তী খালে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং নির্মাণকাজ ব্যাহত হয়েছে। মামলায় নাছির উল্যা, লিটন ভূঁইয়া, ফয়সাল, আব্দুল লতিফসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। 

মো. সিদ্দিক অভিযোগ করে বলেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে এবং তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। 

তবে এ বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পিএস

Link copied!