• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কনকচাঁপাকে নিয়ে বিতর্কে জড়ানো সেই নেত্রীই পেলেন বিএনপির মনোনয়ন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬, ১১:০৮ পিএম
কনকচাঁপাকে নিয়ে বিতর্কে জড়ানো সেই নেত্রীই পেলেন বিএনপির মনোনয়ন

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে আলোচনায় উঠে আসা নেত্রী সুরাইয়া জেরিন রনি শেষ পর্যন্ত বিএনপির চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। এর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা-কে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রাপ্তদের তালিকায় সুরাইয়া জেরিন রনির নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এর আগে কনকচাঁপা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি তাকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন—দলে তার অবদান কী এবং এতদিন কোথায় ছিলেন। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঘটনার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় রনির নাম থাকায় দলীয় সিদ্ধান্ত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। অন্যদিকে কনকচাঁপাসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা মনোনয়ন ফরম তুললেও কেউই শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।

এম

Link copied!