• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাটকা আহরণে বিরত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ


রাজবাড়ী প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২৬, ০৪:০০ পিএম
জাটকা আহরণে বিরত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনারুল ইসলাম পাইলট।

এ সময় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাছিনা পারভীন নিলুফা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় উপজেলার তিনটি ইউনিয়নের ৩৬৩ জন জেলেকে জনপ্রতি ১৬০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রতনদিয়া ইউনিয়নের ২১৩ জন জেলের মধ্যে এ চাল বিতরণ করা হয়।

এসএইচ 

Link copied!