• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৩, ২০২৬, ০৪:৫২ পিএম
বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত

ছবি : সংগৃহীত

ঢাকা: তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে রাজধানীর বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ওই বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত আরও অনেকে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বনানী থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে বনানীতে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ বাসযাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন।
 
খবর পেয়ে এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বর্তমানে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিএস

Link copied!