• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৩, ২০২৬, ০৩:০১ পিএম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ছবি : সংগৃহীত

ঢাকা: পাশ্ববর্তী দেশ ভারত থেকে দেশে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল এসেছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এসব ডিজেল পৌঁছায়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী রবিউল আলম জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ২০ এপ্রিল থেকে ভারতের শিলিগুড়ি নুমালিগড় টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ডিপোতে জ্বালানি তেলগুলো এসে পৌঁছায়।  

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তি অনুযায়ী ভারতের পাইপলাইনে তেল আমদানি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে আরও পর্যাপ্ত পরিমাণ তেল আনা হবে।

চলতি এপ্রিল মাসে ৪৪ হাজার  টন ডিজেল পাইপ লাইনে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। এর আগে গত মার্চ মাসে তিন দফায় ২২ হাজার টন ডিজেল এসেছে পেট্রোলিয়াম করপোরেশনের এই ডিপোতে।

পিএস

Link copied!