• ঢাকা
  • সোমবার, ১৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঝিনাইদহ বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি মে ১৮, ২০২৬, ০৭:১৪ পিএম
ঝিনাইদহ বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি : প্রতিনিধি

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা মজিবর খা ও তার স্ত্রী মোমেনা বেগম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় বোরো ধান ফ্যানের বাতাসে উড়িয়ে পরিষ্কার করছিলেন মজিবর খা। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক ফ্যানের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রতিবেশী আজিবর বিশ্বাস জানান, সকালে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয়রা বুঝতে পারেন, বিদ্যুতের সংস্পর্শে এসে দুজনই মারা গেছেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিএস

Link copied!