• ঢাকা
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একদিনে ডেঙ্গুতে প্রাণ হারালেন পাঁচজন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০২৬, ০৬:২৬ পিএম
একদিনে ডেঙ্গুতে প্রাণ হারালেন পাঁচজন

ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এসময়ে ৮৩৯ জন নতুন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯২৯ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মোট ২৬ হাজার ৮৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।

পিএস

Link copied!