• ঢাকা
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি আগস্ট ২৩, ২০২৬, ০১:২৫ পিএম
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: ​চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জনি হোসেন (৪০) ও ফিরোজ হোসেন (৩৫) নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শাহিন হোসেন উপজেলার চিৎলা গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে। আহত জনি ও ফিরোজ দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী বলে জানা গেছে।

​স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকালে শাহিন হোসেন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে জনি ও ফিরোজ মোটরসাইকেল নিয়ে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হন। তারা ব্রিজের কাছে পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

​সংঘর্ষে শাহিন মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিল শাহরিয়ার ও ডা. তরুণ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএস

Link copied!