• ঢাকা
  • শনিবার, ২৩ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ত্রিশালে ধরার খালের পুন:খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


ময়মনসিংহ প্রতিনিধি মে ২৩, ২০২৬, ০৩:১৮ পিএম
ত্রিশালে ধরার খালের পুন:খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: দীর্ঘ ৪৭ বছর আগে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমন। শনিবার (২৩ মে) সেই ধরার খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন দুপুরে প্রধানমন্ত্রী নিজে মাটি কেটে এই কার্যক্রম চালু করেন।

সেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজে যোগ দেন সাধারণ মানুষও। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি চালু করা। তাই কোদাল হাতে নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন সরকার প্রধান। ফলে প্রাণ ফিরে পাবে প্রান্তিক অঞ্চলের খালগুলোয়, নতুন বিপ্লব হবে কৃষিতে।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হতে যাচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
 
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত করা হয়েছে ত্রিশালের নজরুল মঞ্চ। জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সাজানো হয়েছে পুরো মঞ্চ ও আশপাশের এলাকা। আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় এরই মধ্যে নতুন রূপ পেয়েছে অনুষ্ঠানস্থল।

পিএস

Link copied!