• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল


নারায়ণগঞ্জ প্রতিনিধি জুন ৫, ২০২৬, ০৮:৪৬ পিএম
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল

ছবি : প্রতিনিধি

‎সিদ্ধিরগঞ্জ: ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে নেতা-কর্মীরা। 

শুক্রবার (৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারে ডেমরা-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের শেষ সীমন্তে এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখা গেছে। 

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ঝটিকা মিছিলটিতে অন্তত ১৮-২০ জন নেতা-কর্মীদেরকে আওয়ামী লীগ, শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলকারীরা ডেমরা সংলগ্ন গলাকাটার দিক থেকে বিভিন্ন প্রতিবাদ স্লোগান দিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইলের দিকে এগোতে দেখা গেছে।

মিছিলে ''মুজিব তোমার স্বরণে, ভয় করিনা মরণে; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'' ইত্যাদি স্লোগান দেন। এতে নেতৃত্ব দিচ্ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ও সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আমরা ভিডিওটি চেক করে দেখছি। খোঁজ নিয়ে দেখছি মিছিলটি কোথায় হয়েছে।

পিএস

Link copied!