• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাগাতার কমছে যে কারণে


আন্তর্জাতক ডেস্ক জুলাই ২৮, ২০২৬, ১০:৩৮ এএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম লাগাতার কমছে যে কারণে

মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারের স্বর্ণের দামে বড় প্রভাব পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, লাগাতর এই দাম কমার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষা।

বিনিযোগকারীরা এই কারণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,০৪৪.৮১ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৮ শতাংশ কমে ৪,০৪৫.৪০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার প্রায় এক মাসের সর্বোচ্চ অবস্থানে থাকায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। এতে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে। বিনিযোগকারীরাও স্বর্ণের প্রতি আগ্রহ কম দেখাচ্ছে।

এদিকে ফেডের দুই দিনের নীতিনির্ধারণী বৈঠক বুধবার শেষ হওয়ার কথা। বাজারের একাংশ মনে করছে, এবার সুদের হার অপরিবর্তিত রাখা হতে পারে। তবে সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে।

যদি ফেড ভবিষ্যতে সুদের হার বাড়ানোর বিষয়ে কঠোর বার্তা না দেয়, তাহলে স্বর্ণের দাম আবারও প্রতি আউন্স ৪,২০০ ডলারের ওপরে উঠতে পারে।

তবে একই সময়ে রূপার দাম ১.৯ শতাংশ, প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.৬ শতাংশ কমেছে।

এম

Link copied!