• ঢাকা
  • সোমবার, ১৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বায়ুদূষণে আজ শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত


নিউজ ডেস্ক আগস্ট ১৭, ২০২৬, ০৯:৩২ এএম
বায়ুদূষণে আজ শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

বিশ্বে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজ চলায় দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৮তম। যার বায়ুমান স্কোর ৭৯। বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হয়। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই।

যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৬৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ ছাড়া  ১৫৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে কাতারের দোহা। এর পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, কঙ্গোর রাজধানী কিনশাসা, সৌদি আরবের রিয়াদ, পাকিস্তানের লাহোরের মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এম

Link copied!