• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য


জেলা প্রতিনিধি অক্টোবর ৭, ২০২৬, ১০:৪১ পিএম
পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

অভিযুক্ত সৎ নানা রইচ উদ্দিন।

কুষ্টিয়ার কুমারখালীতে ১৪ বছর বয়সি এক শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। সম্প্রতি ধর্ষণের ঘটনা এবং শিশুটি প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সৎ নানা রইচ উদ্দিনকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে খবর দেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির মামা কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত রইচ উদ্দিন (৫৫) উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

সম্প্রতি ওই কিশোরী পেটে ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে স্থানীয় এক গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিকভাবে টিউমারের ধারণা করা হলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, সে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা রইচ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান। 

এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা প্রায় ১০ বছর আগে মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। শিশুটির সৎ মা অভিযুক্ত রইচ উদ্দিনের মেয়ে। প্রায় এক বছর আগে শিশুটির সৎ মা তার এক স্বজনকে নিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে শিশুটির বাবা তাকে মাদ্রাসা থেকে এনে অভিযুক্ত রইচ উদ্দিনের বাড়িতে রেখে যান। ওই সময় বাড়িতে সৎ মা না থাকার সুযোগে রইচ উদ্দিন শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর থেকে বিভিন্ন সময়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, হত্যার হুমকি দিয়ে ১৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শিশুটির মামা থানায় এজাহার দায়ের করেছেন। ইতোমধ্যে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এম

Link copied!