• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ


জেলা প্রতিনিধি অক্টোবর ২১, ২০২৬, ০৯:২৮ এএম
গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঘণ্টাব্যাপী সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে তার গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাদের জমি থেকে ঘাস কাটায় আলমগীরকে মারধর করেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যায় গ্রামে সালিশ বৈঠক বসে। সালিশে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আধাঁরে টর্চ লাইটের আলো জ্বালিয়ে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে এখনও উত্তেজনা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এম

Link copied!