• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২৬, ১০:৪৫ পিএম
সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। 

একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।   

রাঙামাটির সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, দুর্গাপূজার ছুটিতে সাজেকে সকালে ও বিকেলে মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি পর্যটন প্রবেশ করেছে। এখন হঠাৎ বিকেলে বন্ধের কর্মসূচি ঘোষণা করেছে। এখন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কীভাবে পর্যটকদের নিরাপদে বের করা যায় সেটি আলোচনা করবো। 

এম

Link copied!