• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি অক্টোবর ২৩, ২০২৬, ০৭:১৭ পিএম
কুড়িগ্রামে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে একই দিন সকালের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জসির উদ্দিনের একটি টং দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!