• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে বাসে অগ্নিসংযোগ, ট্রাকে বোমা নিক্ষেপ


বরিশাল প্রতিনিধি নভেম্বর ১৮, ২০২৬, ০৮:৫৩ পিএম
বরিশালে বাসে অগ্নিসংযোগ, ট্রাকে বোমা নিক্ষেপ

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করা তালাবদ্ধ বিএমএফ পরিবহনে (রেজিস্ট্রেশন নং বরিশাল মেট্রো-ব-১১-০০৩৮) অগ্নিসংযোগসহ মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পার্কিং করা পরিবহনের জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন লাগিয়ে দেয়া হয়। এতে পরিবহনের ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে যায়। বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

অপরদিকে রাত সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা। একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা গেছে, লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব অপকর্ম করেছে। তবে পৃথক এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় বুধবার (১৮ নভেম্বর) রাত সাতটার দিকে সড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাতটার দিকে বাটাজোর বাইচখোলা নামক এলাকায় বাঁশের চেড়া বোঝাই একটি থামানো ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ফকির বাড়ি নামক এলাকার মহাসড়কে গাছের গুড়ি ফেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

পিএস

Link copied!