• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৫৩ পিএম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

ফাইল ছবি

ঢাকা: হাম উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন।

বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৭৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট হাম উপসর্গ রোগীর সংখ্যা দুই লাখ ৫২ হাজার ১৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫৮ জন, গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৭৮৬ জন।

গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৫ হাজার ৭৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ৩৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!