• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বন্ধ হয়ে যেতে পারে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ


গোপালগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৫৫ পিএম
বন্ধ হয়ে যেতে পারে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

ফাইল ছবি

রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এতে সতর্ক করে বলা হয়, কোনোভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছে ওজোপাডিকো।

এসএইচ 

Link copied!