• ঢাকা
  • রবিবার, ০৩ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুপ্রিম কোর্টের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত


নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০২৬, ০৬:৩১ পিএম
সুপ্রিম কোর্টের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত

ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ভার্চুয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি। রোববার (৩ মে) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট, আপিল ও হাইকোর্ট বিভাগের সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কার্যক্রমের নির্দেশনা দেওয়া হয়েছিল। 

এর আগে কোভিড মহামারির সময় বিচারকাজ সচল রাখতে সরকার জরুরি ভিত্তিতে একটি অধ্যাদেশ জারি করেছিল। পরবর্তীতে সংসদে আইনটি পাসের মাধ্যমে ওই অস্থায়ী অধ্যাদেশটি রহিত করা হয়। নতুন এই আইনে বলা হয়, অস্থায়ী অধ্যাদেশটি বাতিল হলেও ওই সময়ে ভার্চুয়াল আদালতে সম্পন্ন হওয়া সব কাজকর্ম ও বিচারিক সিদ্ধান্ত এই নতুন আইনের অধীনেই বৈধ বলে গণ্য হবে।

পিএস

Link copied!