• ঢাকা
  • রবিবার, ০৩ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সন্দেহসহ হামে আরও ১০ শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০২৬, ০৪:৩৩ পিএম
সন্দেহসহ হামে আরও ১০ শিশুর মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: উপসর্গসহ হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে উপসর্গসহ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬১ জন।

রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৬ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯৫ জন।

গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।

এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২৪ হাজার ৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

পিএস

Link copied!