• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাড়ে সাত কোটি ডলার ব্যয়ে ২ জাহাজ কিনবে বিএসসি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৪:৫৮ পিএম
সাড়ে সাত কোটি ডলার ব্যয়ে ২ জাহাজ কিনবে বিএসসি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদ চায়না থেকে ২টি জাহাজ কেনার চুক্তিতে অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জাহাজগুলো কিনতে ৭ কোটি ৬৭ লাখ ডলার খরচ হবে। এলেক্ষ্যে চায়নার হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার ও বিএসসির মধ্যে চুক্তি সাক্ষর হয়েছে।

এআর

Link copied!