• ঢাকা
  • রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফারে মোটরসাইকেল পেলেন শাবনুর


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৩৪ পিএম
ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফারে মোটরসাইকেল পেলেন শাবনুর

ছবি: সোনালীনিউজ

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটর সাইকেল পেলেন মুন্সিগঞ্জ জেলার শাবনুর খাতুন। ব্রুনাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে নিমতলা শাখার গ্রাহক শাবনুর খাতুন এই পুরস্কার পেয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, মো. মোতাহার হোসেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাহে রমাদান উপলক্ষ্যে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রোববার-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট উপহার পাবেন। ১৮ মার্চ পর্যন্ত এ অফার চলবে।

পিএস

Wordbridge School
Link copied!