ছবি : প্রতিনিধি
ঢাকা: এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আরও ১১টি ব্রোকারেজ হাউসকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লি:, আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি:, আমার সিকিউরিটিজ লি:, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লি:, মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লি:, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লি:, প্রাইলিঙ্ক সিকিউরিটিজ লি:, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লি:, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লি:, স্কাইলাইন সিকিউরিটিজ লি: এবং ইউনাইটেড সিকিউরিটিজ লি:।
বুধবার (১১ মার্চ) ডিএসই মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ব্রোকারেজ হাউসগুলোকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস; প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান; আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম; উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিমসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক BHOMS চালুর উদ্যোগ গ্রহণ করেন ২০২০ সাল থেকে। এরই প্রেক্ষিতে ৭৬টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেন। আজকের ১১টি সহ মোট ৫৮ টি ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪৪টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর তারা এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।
এএইচ/পিএস







































