• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুদ্ধের উত্তাপে ফের বাড়ল তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৬, ২০২৬, ০৫:২১ পিএম
যুদ্ধের উত্তাপে ফের বাড়ল তেলের দাম

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ অনিশ্চয়তার কারণে বৃহস্পতিবার বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কিছুটা আলোচনা থাকলেও তা এখনো অনিশ্চিত। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। এর ফলে বাজারে উদ্বেগ কাটেনি।

একই সঙ্গে রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বেড়েছে। এতে করে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

সর্বশেষ হিসাবে, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৩ ডলার বেড়ে দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৩৫ ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। এর আগের দিন উভয় সূচকেই ২ শতাংশের বেশি দরপতন হয়েছিল।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধানের ক্ষীণ সম্ভাবনা ও সরবরাহ ঝুঁকি-এই দুইয়ের টানাপোড়েনেই বাজারে দামের এই ওঠানামা অব্যাহত রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!