• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের বাড়লো জেট ফুয়েলের দাম


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৬, ০৪:২০ পিএম
ফের বাড়লো জেট ফুয়েলের দাম

ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেই দেশের বাজারে বেড়েছে জেট ফুয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম বাড়িয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। যা কার্যকর হবে আজ রাত ১২ টা থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মার্চে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
 
এর আগে ৮ মার্চ অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়।

তবে গত গত ১৮ মার্চ রাতে ফের জেট ফুয়েলের দাম বাড়ানোর আদেশ দিয়েছিল বিইআরসি। কিন্তু আদেশ জারির মাত্র ৪০ মিনিটের মাথায় সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল।

পিএস

Wordbridge School
Link copied!