• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৪ দিনে প্রবাস থেকে এসেছে ৩৭ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৬, ০২:১৩ পিএম
২৪ দিনে প্রবাস থেকে এসেছে ৩৭ হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনে প্রবাসিরা দেশে ৩০৫ কোটি (৩.০৫ বিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছে। যা দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৭১ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৭ হাজার ২১০ কোটি টাকা।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৭৪ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৫০ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ।

ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক আয়। এছাড়া নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে।

এছাড়া আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে।

পিএস

Wordbridge School
Link copied!