• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদ পরবর্তী প্রথম দিনে বড় পতন শেয়ারবাজারে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৬, ০৪:২৬ পিএম
ঈদ পরবর্তী প্রথম দিনে বড় পতন শেয়ারবাজারে

ছবি : সংগৃহীত

ঢাকা: শেষ হয়েছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। সরকারিসহ বিভিন্ন বেসরকারি অফিসও খুলেছে। একই সঙ্গে ব্যাংক, শেয়ারবাজার এবং আদালতের কার্যক্রমও শুরু হয়েছে। এদিকে ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) শেয়ারবাজারে সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৪.৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২.৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯.৩২ পয়েন্ট কমে ২ হাজার ১১.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২১টি কোম্পানির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

এদিন ডিএসইতে মোট ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৭.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১১৮.২৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৮০ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৫৪.১৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৫৪ পয়েন্ট কমে ৯০৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫২.৮৩ পয়েন্ট কমে ১৩ হাজার ১২৬.০২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

দিন শেষে সিএসইতে ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

পিএস

Wordbridge School
Link copied!