• ঢাকা
  • বুধবার, ০১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গতকালের পর আজ আবার বাড়ল সোনার দাম, ভরি কত?


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৬, ১১:০৭ এএম
গতকালের পর আজ আবার বাড়ল সোনার দাম, ভরি কত?

দেশের সোনার বাজারে টানা দ্বিতীয় দিনের মতো আবারও দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে সোনার এই বাড়তি দাম কার্যকর হয়েছে।

সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিনের তুলনায় ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা বেশি।

নতুন দর অনুযায়ী— ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে।

এর আগে, গত ৩১ মার্চও সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেল।

এম

Wordbridge School
Link copied!