• ঢাকা
  • বুধবার, ০১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিদ্ধিরগঞ্জে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি এপ্রিল ১, ২০২৬, ১১:২০ এএম
সিদ্ধিরগঞ্জে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ৯ হাজার একশ লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোদনাইল এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোদনাইলে ওই অভিযানে ৯১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ হিসেবে পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তেল মজুদে জড়িত একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দায়িত্বে থাকা ব্যক্তি মজুদকৃত জ্বালানি তেলের ব্যাপারে কোন স্বদত্তোর দিতে পারেনি। তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Wordbridge School
Link copied!