• ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬, ০৯:৫৬ এএম
১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আজ (শনিবার) বাদ আসর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

 বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির কথা জানান হামিদুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সহকারী সেক্রেটারি জেনারেল।

তিনি অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং পূর্ববর্তী সরকারের মতোই কর্তৃত্ববাদী পথে এগোচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম উপেক্ষা করে কেবল সংবিধানে সীমিত সংশোধন আনতেই আগ্রহী সরকার। এ পরিস্থিতিতে রাজপথে আন্দোলন ছাড়া জোটের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি জোটের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এম

Link copied!