ফাইল ছবি
ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ৩ টাকা ৫০ পয়সা লোকসান।
একই সময়ে অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২১ টাকা ৪২ পয়সা, যেখানে এক বছর আগে তা ছিল ইতিবাচক ৪ টাকা ৭৯ পয়সা। ২০২৬ সালের ৩১ মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) নেমে ঋণাত্মক ৩ টাকা ৯১ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ২১ টাকা ৩১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩ টাকা ৯১ পয়সা।
এএইচ/পিএস







































