ছবি : সোনালীনিউজ
ঢাকা: ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল রোববার (৭ জুন) বেলা ১১ টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল করেন।
এদিকে বিক্ষোভ শুরুর আগেই পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিয়ে পুলিশের অবস্থান দেখা যায়। তবে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নির্ধারিত সময়ে (সকাল ১১টায়) কর্মসূচি শুরু করেন।
এরআগে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালসহ সাত দফা দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এএইচ/এসআই







































