ছবি: সংগৃহীত
দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, বীমা খাতে রেগুলেটরি বডি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। একই সঙ্গে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতিও মানুষের আস্থা কমে গেছে।
শনিবার (২৭ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইন্সুইরেন্স রিপোর্টার ফোরামের আয়োজনে আত্মসামাজিক উন্নয়নে বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষ বাজেট পরবর্তী সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি শক্তিশালী আর্থিক খাত গড়ে তুলতে হলে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীন, দক্ষ ও জবাবদিহিমূলকভাবে কাজ করতে হবে। অতীতে দুর্বল তদারকি, সুশাসনের অভাব এবং নীতিমালার কার্যকর বাস্তবায়ন না হওয়ায় ব্যাংক ও বীমা খাতসহ পুরো আর্থিক ব্যবস্থায় নানা ধরনের সংকট তৈরি হয়েছে।
তিতুমীরের মতে, শুধু আইন প্রণয়ন করলেই হবে না; সেই আইন কার্যকরভাবে বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে। বিশেষ করে বীমা খাতে নীতিমালা প্রয়োগ, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং কোম্পানিগুলোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প নেই। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে রাজনৈতিক ও করপোরেট প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসএইচ





























-6a397791a3645-20260622190839.jpg)









