• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৬, ০৪:১১ পিএম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

ফাইল ছবি

ঢাকা: দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৫ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ২৬ হাজার ৩৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫ জন।
 
গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ এক হাজার ৪৬৮ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯৩ হাজার ৩০১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!