• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে কনকর্ড হেলথকেয়ার গ্রুপের চুক্তি স্বাক্ষর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৬, ০৩:৫২ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে কনকর্ড হেলথকেয়ার গ্রুপের চুক্তি স্বাক্ষর

ছবি : প্রতিনিধি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং নোয়াপাড়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নোয়াপড়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফায়জুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তির আওতায় শাহজালাল ইসলামী ব্যাংকের কার্ডধারীগণ কনকর্ড হেলথকেয়ার গ্রুপের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কনকর্ড স্টেম সেল লিমিটেড, কনকর্ড ডায়াগনস্টিক ও মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা হেলথ বাংলাদেশ লিমিটেডে স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, নোয়াপাড়া গ্রুপের পরিচালক ফায়েজ ইবনে রহমান, নোয়াপাড়া গ্রুপের গ্রুপ সিওও ও সিএফও জাবেদুর রহমান, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম, ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও ব্যাংক ফাউন্ডেশনের সিইও কে. এম. হারুনুর রশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!